আপনার পেজে হাজার হাজার ফলোয়ার আছে, অথচ ভিডিও বা পোস্ট দিলে ১০০ ভিউ পাওয়াও কঠিন হয়ে যাচ্ছে? দুশ্চিন্তার কিছু নেই—আপনার পেজ ডেড হয়নি, আসল সমস্যা হলো ফেসবুক অ্যালগরিদম বদলে গেছে!
২০২৬ সালে এসে ফেসবুক শুধু ফলোয়ার সংখ্যার ওপর ভিত্তি করে রিচ দেয় না। এখন ফেসবুকের মূল ফোকাস অরিজিনালিটি (Originality) এবং রিলস রিটেনশন (Reels Retention)।
সহজ ৩টি স্টেপে আপনার পেজের অর্গানিক রিচ আগের জায়গায় ফিরিয়ে আনুন:
১. অন্যের ভিডিও বা ওয়াটারমার্কযুক্ত কন্টেন্ট বন্ধ করুন
CapCut, TikTok বা অন্যের ডাউলোডেড ভিডিও হুবহু আপলোড করলে ফেসবুক পেজের রিচ পেনাল্টি দিয়ে একদম কমিয়ে দেয়। সব সময় নিজের ফেস বা ভয়েস দিয়ে ১০০% অরিজিনাল ৯:১৬ ভার্টিক্যাল ভিডিও বানান।
২. প্রথম ৩ সেকেন্ডের হুক (Hook) ঠিক করুন
মানুষ স্ক্রোল করতে করতে ১ সেকেন্ডের বেশি সময় থামে না। তাই ভিডিওর শুরুতেই একটি জোরালো প্রশ্ন বা ভিজ্যুয়াল হুক ব্যবহার করুন। যেমন: “আপনার পেজের রিচ কি হঠাৎ কমে গেছে?”
৩. কমেন্ট এনগেজমেন্ট বাড়ান
ভিডিওর শেষে অডিয়েন্সকে একটি নির্দিষ্ট শব্দ কমেন্ট করতে বলুন। যত বেশি কমেন্ট আসবে, অ্যালগরিদম তত বেশি মানুষের কাছে ভিডিওটি অর্গানিকভাবে ছড়িয়ে দেবে।
📋 ফেসবুক অরগানিক রিচ গ্রোথ চেকলিস্ট ২০২৬
এখানে আপনার ফেসবুক পেজের অর্গানিক রিচ বাড়ানোর জন্য স্টপ-বাই-স্টেপ অর্গানিক রিচ গ্রোথ চেকলিস্ট (২০২৬ আপডেট) দেওয়া হলো। নিচে PDF ফাইল ডাউনলোড লিংক আছে ডাউনলোড করে নিতে পারবেন।
১. কন্টেন্ট অরিজিনালিটি ও কোয়ালিটি (Content Authenticity)
- [ ] ১০০% অরিজিনাল ভিডিও: অন্যের ভিডিও বা ওয়াটারমার্কযুক্ত (Tiktok/CapCut) কন্টেন্ট আপলোড বন্ধ করা।
- [ ] হাই-ডেফিনেশন ৯:১৬ ফরম্যাট: ১৮০p বা ৪K কোয়ালিটির ৯:১৬ ভার্টিক্যাল রিলস ব্যবহার করা।
- [ ] ইন-অ্যাপ মিউজিক/সাউন্ড: ফেসবুকের নিজস্ব অডিও লাইব্রেরি বা ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করা।
২. অ্যালগরিদম ও হুক অপটিমাইজেশন (Algorithm & Hook)
- [ ] প্রথম ৩ সেকেন্ডের হুক: ভিডিও শুরুতেই সমস্যা বা আকর্ষণীয় ভিজ্যুয়াল দেখানো যাতে ইউজার স্ক্রোল থামায় (Scroll-stopper)।
- [ ] ফাস্ট-কাট এডিটিং: প্রতি ১.৫ থেকে ২ সেকেন্ড পর পর ভিজ্যুয়াল বা ক্যামেরা এঙ্গেল চেঞ্জ করা।
- [ ] ডাইনামিক ক্যাপশন: স্ক্রিনে বড় এবং স্পষ্ট টেক্সট Overlay / Subtitles রাখা (কারণ ৮০% মানুষ সাউন্ড ছাড়া ভিডিও দেখে)।
৩. এনগেজমেন্ট ও ডিস্ট্রিবিউশন (Engagement Engine)
- [ ] কমেন্ট ট্রিগার CTA: ভিডিওর শেষে বা ক্যাপশনে নির্দিষ্ট কিওয়ার্ড (যেমন: REACH) কমেন্ট করতে বলা।
- [ ] প্রথম ১ ঘণ্টার রিপ্লাই: ভিডিও পাবলিক হওয়ার পর প্রথম ১ ঘণ্টার মধ্যে আসা সব কমেন্টের দ্রুত উত্তর দেওয়া।
- [ ] ম্যাচিং গ্রুপে শেয়ার: পেজ থেকে সরাসরি না করে নিজের পার্সোনাল আইডি দিয়ে রিলেটেড ২-৩টি একটিভ ফেসবুক গ্রুপে শেয়ার করা।
৪. পেজ হেলথ ও সেটিংস (Page Health Check)
- [ ] Page Recommendation Status: Meta Business Suite থেকে পেজের Recommendation Status ‘Clean’ বা ‘Recommended’ আছে কিনা চেক করা।
- [ ] কপিরাইট/ফ্ল্যাগড কন্টেন্ট রিমুভ: যেসব পুরানো ভিডিওতে Copyright Alert বা Low Reach Flag এসেছে সেগুলো ডিলিট বা আর্কাইভ করা।
- [ ] কনসিস্টেন্ট পস্টিং টাইম: পেজের Insights চেক করে অডিয়েন্স যখন সবচেয়ে বেশি একটিভ থাকে (সাধারণত রাত ৮টা – ১০টা) তখন পোস্ট করা।
💡 পরামর্শ: নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে PDF ফাইলটি ডাউনলোড করে নিন।
এমন আরো হেল্পফুল রিসোর্স এবং গাইড পেতে আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।